নিখোঁজ খুদে পড়ুয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বাড়ী থেকে রহস্য জনক ভাবে নিখোঁজ থাকার ১ দিন পরে খুদে পড়ুয়ার রক্তাক্ত মৃতদেহ শনিবার ভর ঝোপ থেকে উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলডাঙ্গা থানার ঝুনকা পূর্বপাড়া এলাকায়।মৃত ওই প্রথম শ্রেণীর পাড়ুয়ার নাম ফারজিন হক(৭)।এই ব্যাপারে এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন,"পোস্ট মর্টেম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখনই এই রহস্য জনক মৃত্যূ নিয়ে কিছু বলা সম্ভব নয়।তবে পুলিশ সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে"।স্থানীয় সূত্রে জানা যায়, বেলডাঙার ঝুনকা পূর্বপাড়ার ঐ ছাত্রীকে খুন করা হয়েছে বলেই পরিবারের অনুমান ।
সূত্রের খবর, একদিন আগে বাড়ী ফেরার পরে ফারজিনকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে।আর তার পরেই এদিন বাড়ি থেকে কিছুটা দূরে একটি শুকনো নায়ানজুলি পাড়ের পাশের জঙ্গলে ঝোপঝাড় দিয়ে ঢাকা অবস্থায় ওই স্কুল ছাত্রের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এই ব্যাপারে মৃতার বাবা সিরাজুল হক বলেন,"আমরা ছেলে কেউ অসৎ উদ্দশ্যেই খুন করেছে"।

Post a Comment