দোলনার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পঞ্চম শ্রেণীর ছাত্রী - The News Lion

দোলনার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পঞ্চম শ্রেণীর ছাত্রী

 


দি নিউজ লায়ন; যে দোলনায় শুয়ে বড় হয়েছিল। সেই দোলনার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়েই আত্মঘাতী হল পঞ্চম শ্রেণীর  এক নাবালিকা ছাত্রী। মৃতের নাম প্রিয়া সাফুই (১২)। বাবা ও মায়ের একমাত্র সন্তান। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে সোনারপুর ২ পঞ্চায়েতের বিদ্যাধরপুরের মালিপুকুরিয়া এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রিয়া বিদ্যাধরপুর বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।


 শুক্রবার সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা রেখে  তার বাবা ও মা বাজারে মোবাইল ফোন কিনতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। লাইট জ্বলছে, ফ্যান চলছে। মেয়েকে ডাকাডাকি করে সাড়া না মেলায় জানালা দিয়ে তাঁরা মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। একমাত্র মেয়ের শোকে কাতর বাবা ও মা। কি কারণে আত্মঘাতী হল ছাত্রী তা পুলিশ তদন্ত করে দেখছে। সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছাত্রীর বাবা কৃষ্ণ সাঁপুই বলেন, কোন কিছু নিয়ে অশান্তি হয় নি। কেন যে মেয়ে এমন করল বুঝতে পারছি না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.