৭-৮ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে চম্পট
দি নিউজ লায়ন; দুঃসাহসিক কান্ড! কোন কিছুু বুঝে ওঠার আগেই ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ি মধ্যে ঢুকে হামলা চালালো। শুধু তাই নয় বাড়ির গৃহকর্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা সহ সোনার গয়না নিয়ে চম্পট দিলো। মুর্শিদাবাদের গাঁতলা এলাকায় সোমবার এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পুরো কাণ্ডটি ঘটে। ঐ দুষ্কৃতী দলটি ঘন্টা খানেকের অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্য সড়কের পাশেই ওই বাড়িতে জনাপাঁচেক বাসিন্দা বসবাস করেন।
আগাম সমস্ত কিছু তথ্য জেনে ঐ দুষ্কৃতীদের দলটি অতর্কিতে সদলবলে দরজা ভেঙে প্রথমে বাড়িতে ঢুকে। তারপরে পরিবারের কর্ত্রী তারজেফুল বিবির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি দাবি করে। ওইসময় বাড়ির অন্য ঘর গুলিতে তাণ্ডব চালায়।পরিবারের কর্ত্রীর কাছ থেকে দুষ্কৃতীরা চাবি নিয়ে আলমারি খুলে নগদ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। পরিবারের কর্ত্রী তারজেফুল বিবি বলেন, ৭-৮ জনের ওই বাহিনী ঘরে ঢুকেছিল। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। দু’জনের হাতে আগ্নেয়াস্ত্র ও দু’জনের হাতে ধারালো অস্ত্র ছিল। চাবি দিতে না চাওয়ায় ওরা আমার মাথায় আগ্নেয়াস্ত্র কে কে খুনের হুমকি দেয়। বাধ্য হয়ে ওদের দাবি মেনে নিন।

Post a Comment