মাধ্যমিক পরিক্ষায় উত্তির্ন হওয়ার ক্ষেত্রে ঘোর অনিশ্চিয়তার মধ্যে পড়ল ১০ পড়ুয়া - The News Lion

মাধ্যমিক পরিক্ষায় উত্তির্ন হওয়ার ক্ষেত্রে ঘোর অনিশ্চিয়তার মধ্যে পড়ল ১০ পড়ুয়া

  


দি নিউজ লায়ন;  এবছরের মাধ্যমিক পরিক্ষার জন্য এনরোলমেন্ট ফর্মে স্বাক্ষর ছিল না ৮ পড়ুয়া ছাত্রীর। ফলে মাধ্যমিক পরিক্ষায় উত্তির্ন  হওয়ার ক্ষেত্রে ঘোর অনিশ্চিয়তার মধ্যে পড়েছেন তারা।স্কুল কতৃপক্ষকে এই বিষয়ে একাধিক বলেও সুরাহা পান নি তারা।শেষে সোমবার বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হলেন পড়ুয়া এবং তাদের অবিভাবকরা। এদিন ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠে। স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষের দাবি এই ৮ পড়ুয়া এনরোলমেন্টে স্বাক্ষর না করেই বাড়ি চলে গিয়েছিল।আর তাতেই ঘটে এই বিপত্তি।  


এদিন এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়া এবং তাদের অবিভাবকরা। তাদের অভিযোগ বিদ্যালয়ের ভুলে ৮ পড়ুয়ার একটি বছর নষ্ট হতে চলেছে। অবিভাবক জাহানারা বিবি বলেন স্কুলের পক্ষ থেকে  মাধ্যমিকের জন্য ফি কাটা হল। আর দেখল না আট মাধ্যমিক পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই করেনি।  সেই অবস্থাতেই স্কুল কতৃপক্ষ বোর্ডের কাছে নাম পাঠালো কি করে। মাধ্যমিকের এনরোলমেন্টের ফর্মে কোথায় সই করতে হবে, কটা সই করতে হবে এটা পড়ুয়া বা অবিভাবকদের জানা সম্ভব নয় বলেও দাবি তাদের। স্কুল কর্তৃপক্ষ তাদের বাড়িতে খবর দিতে পারতো বোর্ডে নাম পাঠানোর আগে।


সাবিনা খাতুন,আজমিরা খাতুন নামে দুই ছাত্রীর অভিযোগ  এর আগেও এই ইস্যুতে আমরা   স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।তাদের অভিযোগ সেক্ষেত্রেও প্রধান শিক্ষক নানান বাহানায় তাদের এড়িয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে এদিন দীর্ঘ অপেক্ষার পর প্রধান শিক্ষককে না পেয়েই বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি আমরা। যদিও  এই বিষয়য়ে জিজ্ঞেস করা হলে কিছু বলতে নারাজ জেলার স্কুল পরিদর্শক সুজিত কুমার মাইতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.