বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দীর মৃত্যু - The News Lion

বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দীর মৃত্যু

 


দি নিউজ লায়ন;  বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি সংশোধাগারের সুপার। পুলিশ জানিয়েছে, মৃতর নাম রেহান মোল্লা(২৩)। 


সোমবার সকালে অসুস্থ অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয়। কাশীপুর থানার ভমরু এলাকার বাসিন্দা সে। ডাকাতির ঘটনায় তাকে ধরা হয়েছিল। গত ২৮ জুন থেকে সে কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিল। যদিও কি কারনে অসুস্থ ছিল সেই বিষয়ে পুলিশ মুখ খোলেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.