বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ
দি নিউজ লায়ন; মেদিনীপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রথীন চক্রবর্তী (৫৩) কে বাড়ির লোকজন ভর্তি করেন ওই বেসরকারি নার্সিংহোমে। তিনি হার্টের রোগী ছিলেন।
তাঁর স্ত্রী অলিভিয়া চক্রবর্তী অভিযোগ করেন তাঁকে আইসিইউ তে রাখা হলেও সারারাত কোনো ডাক্তার সেখানে ছিলেন না।রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এরপর ১ লক্ষ ৬০ হাজার টাকার বিল ধরানো হয় । বিনা চিকিৎসায় তার স্বামীর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন ।
এরপর তাঁর পরিবারের লোকেরাও আত্মীয়-স্বজনরা ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখায়। যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment