৫ ঘন্টার মধ্যে ডাকাতির ঘটনার কিনারা করল জয়গাঁ থানার এন্টি ক্রাইম টিম - The News Lion

৫ ঘন্টার মধ্যে ডাকাতির ঘটনার কিনারা করল জয়গাঁ থানার এন্টি ক্রাইম টিম

 


দি নিউজ লায়ন;   ৫ ঘন্টার মধ্যে ডাকাতির ঘটনার কিনারা করল জয়গাঁ থানার এন্টি ক্রাইম টিম। এন্টি ক্রাইম টিমের লিডার এস আই মিংমা শেরপার নেতৃত্বে এই অভিযান চালান হয়। জানা গিয়েছে ৩০ জুন জয়গার ব্যাবসায়ি রাহুল চৌধুরি নিজস্ব গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। দুপুর ১ টা নাগাদ জয়গার বিবারি এলাকায় তোর্ষা টার্নিংয়ের কাছে এলেই তিন দুষ্কৃতি তার গাড়ি আটকায়।  ধারাল অস্ত্র দেখিয়ে কাছেই একটি নির্জন এলাকায় নিয়ে যায় তাদের গাড়ি। ব্যাবসায়ি রাহুল চৌধুরির গাড়ির চালক  আলতাফ আনসারি ছাড়া সেই সময় গাড়িতে আর কেউ ছিলেন না। দুষ্কৃতিরা তার গাড়ি শুদ্ধ তাদের নির্জন এলাকায় নিয়ে গিয়ে নগদ ৯৩ হাজার ৮০০ টাকা ছিনতাই করে নেয়। 


বিকেল তিনটে নাগাদ ব্যাবসায়ি রাহুল চৌধুরি জয়গা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। আর তার পরেই অভিযান শুরু করে এন্টি ক্রাইম টিম। সন্ধ্যার মধ্যেই তিন দুষ্কৃতিকে ধরে ফেলে পুলিশ। জানা গিয়েছে ব্যাবসায়ি রাহুল চৌধুরির গাড়ির চালক আলতাফ আনসারি দুষ্কৃতিদের সঙ্গে যোগসাজশ করে এই ঘটনা ঘটিয়েছে। ফলে গাড়ির চালক আলিতাফকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে গ্রেফতার অন্য তিনজনের নাম সরজ শেট্টি, অজয় তামাং ও সামসের আনসারি। ধৃত চারজনই জয়গার বাসিন্দা। এদের কাছ থেকে মোট ৬৮ হাজার টাকা ও ধারাল সব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জয়গাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ বিষয় নিয়ে শুক্রবার জয়গা থানাতে সাংবাদিক সন্মেলন করে। 


জয়গার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ভট্টাচার্য্য বলেন, " জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে সব থানাতে এন্টি ক্রাইম টিম গঠন করে দিয়েছেন। এই এন্টি ক্রাইম টিম দারুন কাজ করছে। জয়গা থানার ও সি অভিষেক ভট্টাচার্য্য ও এন্টি ক্রাইম টিম লিডার এস আই মিংমা শেরপা সন্মেলিতভাবে এই অভিযান চালায়। ঘটনার পাচ ঘন্টার মধ্যেই দুষ্কৃতিদের খুজে ধরে ফেলে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।"জানা গিয়েছে ঘটনার দিন গ্রেফতারের পরেই আদালতে তুলে দুষ্কৃতিদের হেফাজতে নেয় পুলিশ। তার পর একে একে টাকা, ধারাল অস্ত্র ও একটি মারুতি গাড়ি উদ্ধার হয়। এখনও দুষ্কৃতিরা পুলিশি হেফাজতেই রয়েছে। তাদের হেফাজতে নিয়েই শুক্রবার এই ঘটনা নিয়ে সাংবাদিক সন্মেলন করেন জয়গার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.