রাজ‍্যপালের ছবি এবং সই করা শংসাপত্র দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৮ - The News Lion

রাজ‍্যপালের ছবি এবং সই করা শংসাপত্র দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৮

 


দি নিউজ লায়ন;   রাজ্যপাল জগদীপ ধনকড়ের ছবি এবং সই করা শংসাপত্র দেখিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির নামে প্রতারণা বর্ধমানের মেমারিতে থেকে গ্রেফতার ৮ অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ১,১০,৫০০ টাকা। মিলেছে ৭ টি মোবাইল, ১ টি গাড়ি, ৩ টি পেনড্রাইভ, স্ট্যাম্প ও সংশাপত্র। কিভাবে রাজ্যপালের সই করা শংসাপত্র প্রতারকদের হাতে গেল এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। সার্টিফিকেটটি আসল না জাল সেটিও পুলিশ খতিয়ে দেখছে।


 প্রতারিতদের অভিযোগ, 2018 সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয় রোড সেফটি অর্গানাইজেশন নামে এক এনজিও একটি বিজ্ঞাপন দেয় চাকরির বিজ্ঞাপনে বলা হয় জাতীয় সড়কে কোন দুর্ঘটনা ঘটলে জখম ব্যক্তিদের উদ্ধার করতে হবে এ ব্যাপারে যাবতীয় প্রশিক্ষণ তারা দেবে পরবর্তীকালে ওই এনজিও জানায় কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি দেয়া হবে। বিজ্ঞাপন থেকে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার চাকরিপ্রার্থী ওই ভুয়ো সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের তারকেশ্বরের একটি ঠিকানায় আস্তে বলা হয় সেখানে তাদের রাজ্যপালের ছবি দেওয়া এবং সই করা শংসাপত্র দেখিয়ে আস্থা অর্জন করা হয়।


 এক বছর ধরে এই চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় কলকাতার নামী বেসরকারি হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত করা হয় এরপর শুরু হয় চাকরির নামে টাকা নেওয়ার আসল খেলা কারোর থেকে 50 হাজার থেকে 40 হাজার কাল থেকে আবার 80 হাজার টাকা পর্যন্ত নেয়া হয় ইতিমধ্যে করোনার প্রকোপ শুরু হলে জানানো হয়, যে করোনা সমস্যা মিটলেই চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন তারা। কিন্তু বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর বিষয়টিতে সন্দেহ হওয়ায় তারা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করে এরপরই তদন্তে নামে পুলিশ গ্রেফতার করা হয় ৮ অভিযুক্তকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.