বেআইনি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
দি নিউজ লায়ন; সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় বিপুল পরিমাণ বেআইনি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ কর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুই মাদক কারবারিকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ কর্তারা। ধৃতদের এদিন মালদা আদালতে পেশ করে পুলিশ। ধৃত দুই মাদক কারবারি কাছ থেকে উদ্ধার হয়েছে ২০১ কিলো বেআইনি গাজা। যেগুলি পাঁচটি চালের বস্তায় ভরে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল অভিযুক্তরা । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কোচবিহার থেকে নদীয়ার উদ্দেশ্যে বেআইনি এই গাঁজাগুলি পাচার করা হচ্ছিলো।
কিন্তু তার আগেই গোপনসূত্রে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে ধরে ফেলে এসপিএফ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত দুই মাদক কারবারি নাম বাবুন মন্ডল ও সাবির মন্ডল। এদের বাড়ি উত্তর ২৪ পরগনার কাশিপুরে। গাড়িতে করেই ধৃত ওই দুই মাদক কারবারি বেআইনি ওই গাঁজা গুলি কোচবিহার থেকে নদিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাজার পরিমান প্রায় ২০১ কেজি। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই বেআইনি গাঁজা গুলি ধৃত দুই মাদক কারবারি কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কার কাছে সেগুলি পাচার করার পরিকল্পনা ছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।


Post a Comment