আদালতে অনাস্থা আটকানোর মরিয়া চেষ্টা ভাজপার - The News Lion

আদালতে অনাস্থা আটকানোর মরিয়া চেষ্টা ভাজপার

 


দি নিউজ লায়ন;  আদালতে টিকলো না তৃণমূলের বিরুদ্ধে মালদা জেলা পরিষদের বিজেপির সভাধিপতির আনা অনাস্থার মামলা। ৮ জুলাই যে তৃণমূল অনাস্থা পেশ করতে পারবে তা জানিয়ে দিয়েছে আদালত। যার ফলে আইনি পদ্ধতি মেনেই মঙ্গলবার মালদা জেলা পরিষদের বিজেপির সভাধিপতির পদ থেকে ইস্তফা দিতে হয়েছে গৌড় চন্দ্র মন্ডলকে। আর এই ঘটনায় জেলাজুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাহলে কি এবার তৃণমূলের দখলে যেতে চলেছে মালদা জেলা পরিষদ। এই পরিপেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর জানিয়েছেন, জেলা পরিষদ গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তৃণমূলের দখলে ছিল।


 ক্ষমতার লোভে সভাধিপতির পদে থাকা তৃণমূলের গৌড় চন্দ্র মন্ডল বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু তারপরে জেলা পরিষদে তৃণমূলের নির্বাচিত ২৩ সদস্যের স্বাক্ষর করা  অনাস্থা চিঠি মালদা ডিভিশনাল কমিশনারের কাছে জমা দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে ৮ জুলাই অনাস্থা পেশ হবে মালদা জেলা পরিষদে। এরইমধ্যে জেলা পরিষদের বিজেপির সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল আদালতে গিয়ে বিষয়টি স্থগিত আনার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু মহামান্য আদালত বলে দিয়েছে ৮ জুলাই অনাস্থা পেশ করা যাবে । এক্ষেত্রে কোনোরকম স্থগিতাদেশ দেওয়া হয় নি। যার ফলে এদিন সরকারি নির্দেশ মেনেই বিজেপির সভাপতি গৌড় চন্দ্র মন্ডলকে তার পদ থেকে ইস্তফা দিতে হয়েছে। 


এদিকে পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপির মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। দলের জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানিয়েছেন, অনাস্থা বৈঠক যেদিন হবে, সেদিন দেখা যাবে জেলা পরিষদ কার দখলে যায়। এর বেশি কিছু বলতে পারব না।তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন , বিজেপির সভাপতির পদ থেকে গৌড় চন্দ্র মন্ডলকে অপসারণের জন্যই তৃণমূলের নির্বাচিত ২৩ জন জেলা পরিষদের সদস্যরা ডিভিশনাল কমিশনার অফিসে অনাস্থা জন্য স্বাক্ষর করে আবেদনপত্র জমা দিয়েছিলেন । তার পরিপ্রেক্ষিতেই ৮ জুলাই মালদা জেলা পরিষদে অনাস্থা পেশ হবে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.