কোভিড আক্রান্ত প্রিয়জনের সৎকারের ছাই দিয়ে পার্ক বানাচ্ছে ভোপাল - The News Lion

কোভিড আক্রান্ত প্রিয়জনের সৎকারের ছাই দিয়ে পার্ক বানাচ্ছে ভোপাল

 


দি নিউজ লায়ন;    কোভিড আক্রান্ত প্রিয়জনের সৎকারের ছাই দিয়ে পার্ক বানাচ্ছে ভোপাল। করোনার দ্বিতীয় ঢেউয়ে এত মানুষ মারা গেছেন যে শ্মশানে জায়গা দিতে না পারায়, একাধিক জায়গায়, খালি মাঠ, নদীর ধার, পার্কিংয়ের জায়গাকে অস্থায়ী শ্মশান বানানো হয়। ছাইয়ের চাদরে ভয়ে যায় শ্মশানের মাটি। পরিবার প্রিয়জনের শরীরের ছাইটুকু সংগ্রহ করতে পারেনি। 


 এবার সেই ছাই দিয়ে শ্মশানের ভিতর পার্ক বানাচ্ছে ভোপাল। ভোপালের বাধবাধা বিশ্রাম ঘাটে সেই ছাই জড়ো করা হয়েছে। প্রায় ২১টি ট্রাক ভর্তি করে ছাই সংগ্রহ করা হয়েছে। সেই ছাই ফেলে পার্কের জমি মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১২ হাজার স্কোয়ার ফুটের মধ্যে তৈরি হচ্ছে সেই পার্ক। শ্মশানঘাটের ম্যানেজমেন্ট কমিটির প্রধান মমতেশ শর্মা  জানিয়েছেন, ছাই ফেলার পর তাতে গোবর, কাঠের গুড়ো, বালি মিশিয়ে মাটি তৈরি করা হবে। এরপর প্রায় ৪ হাজারের বেশি গাছ লাগানো হবে। এমনকি মৃতদের পরিবাররাও নিজের পরিবারের সদস্যের নামে গাছ লাগাতে পারেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.