ফের হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়শনের সভাপতি পদে আজহারউদ্দিন - The News Lion

ফের হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়শনের সভাপতি পদে আজহারউদ্দিন

 


দি নিউজ লায়ন;   রবিবার ওম্বুডসম্যান বিচাপরপতি দীপক ভার্মা ফের  হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়শনের সভাপতি পদে মহম্মদ আজহারউদ্দিনকে বসান নির্দেশ দিয়েছেন । একইসঙ্গে  এইচসিএর কাউন্সিলের পাঁচ শীর্ষ পদাধিকারীকে সাময়িকভাবে বরখাস্ত করার  নির্দেশ দেন। এক অন্তর্বর্তী নির্দেশে সহ-সভাপতি কে জন মনোজ, সচিব বিজয়ানন্দ, যুগ্ম সচিব নরেশ শর্মা, কোষাধ্যক্ষ সুরেন্দ্র আগরওয়াল ও কাউন্সিলর পি অনুরাধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


আজহারকে এইচসিএ সভাপতির পদ থেকে সাসপেন্ড করেছিলেন তাঁরা।  হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে আজহারকে সরানোর পাশাপাশি তাঁর সদস্যপদ খারিজ করেছিলেন সচিব-সহ কয়েকজন কর্তা, যাঁরা আজহারের বিরোধী শিবির বলে পরিচিত।


 এদিনের অন্তর্বর্তী নির্দেশে বিচারপতি ভার্মা জানান,  আজহারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে ওম্বুডসম্যানকে কিছু জানানো হয়নি। অভিযোগের কোনো আইনি প্রমাণ নেই। তিনি আরও বলেন, 'শীর্ষ কাউন্সিল হাইকোর্টকে না জানিয়ে নিজে নিজে এই সিদ্ধান্ত নিতে পারে না।' পাঁচ সদস্যের বিরুদ্ধে শোকজ  নোটিস জারি করেন তিনি। জানান, আজহারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া থেকে যেন কা উন্সিল বিরত থাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.