কুনাল ঘোষের সাথে সাক্ষাৎ নিয়ে কি বললেন দিলীপ
দি নিউজ লায়ন; আজ সকালে ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে পুলিশের পারমিশন এর দরকার নেই,আন্দোলন করার জন্য, আন্দোলন যাতে ঠিকঠাক হয় সে জন্য পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন এটা দেখার দায়িত্ব পুলিশের। দ্বিচারিতা নেই টিএমসির জন্য কোন আইন নেই কোন সংবিধান নেই কোন কোর্ট নেই সেখানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে ইটপাটকেল মারা হয়েছিল সেসব দৃশ্য আমরা দেখেছি ,হাঙ্গামা করা হয়েছিল কিন্তু কারো নামে এফআইআর হয়নি।
সেখানে কোন আইন ভাঙা হয়নি, তো এই যে স্বৈরাচারী শাসন চলছে তার পরিণাম এটা, আজকে লোকজন ভয়ের মধ্যে আছে ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে এ ধরনের চুরি চলছে মানুষ এতে ক্ষুব্ধ হবে, মানুষের ক্ষোভ মানুষের অসন্তোষ সেটাকে তুলে ধরা বিরোধীপক্ষের কাজ যে জন্য আমরা আজ আন্দোলনের ঘোষণা করেছি শান্তিপূর্ণ প্রতীকী আন্দোলন হবে, এই সরকার যে কাজ করছে সেটা ঠিক নয় তাকে সচেতন করার জন্য এই আন্দোলন এটা পুলিশের কাজ পুলিশ করবে আর যদি পুলিশ চায় বেশি বাড়াবাড়ি হোক আইনশৃঙ্খলার অবনতি হোক তারা অনেক কিছুই করতে পারে। তার পরিণাম তো ওদেরকেই ভুগতে হবে।
আমরা বিরোধী পার্টি আমাদের অধিকার আছে আন্দোলন করার মানুষের সমস্যা তুলে ধরার, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো আমরা ঘোষণা করেছি বাকি পুলিশের হাতে। কুনাল ঘোষের সাথে সাক্ষাৎ নিয়ে- একটি মিডিয়ার মালিকের ছেলের বিয়ে ছিল গেছিলাম সেখানে দেখা হল ফটো তোলা হলো যা হয় বিয়ে বাড়িতে গল্প-স্বল্প হল স্বাভাবিক অনুষ্ঠানে সবাই মিলিত হয় সামাজিক সম্পর্ক ঠিক থাকা উচিত রাজনীতি আলাদা আলাদা হতেই পারে।
Post a Comment