'নিষিদ্ধ' চায়না সুতোয় জখম এক বাইক আরোহী - The News Lion

'নিষিদ্ধ' চায়না সুতোয় জখম এক বাইক আরোহী

 


দি নিউজ লায়ন;  'নিষিদ্ধ' চায়না সুতোয় জখম হলেন এক বাইক আরোহী।জখম যুবক ইন্দ্রনীল নাথ(২৫) কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন।কাটোয়া স্টেডিয়াম হাউসিংপাড়ার বাসিন্দা ইন্দ্রনীল এদিন বিকেল পৌনে ছটা নাগাদ বাজার সেরে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। কাটোয়া হাসপাতালপাড়ার ভিতর দিয়ে আসার সময় তার গলায় জড়িয়ে যায় চায়না সুতো।


 তখনই ইন্দ্রনীল এক হাতে হ্যান্ডেল ধরে আর এক হাত দিয়ে সুতোটি ছাড়ানোর চেষ্টা করেন। তাল সামলাতে না পেয়ে বাইক নিয়ে উল্টে পড়েন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করেন।হাসপাতালে নিয়ে আসা হয়। চায়না সুতোয় ওই বাইক আরোহীর গলার কাছে আঘাত লাগার পাশাপাশি চোট লেগেছে তার পায়ে হাতে।মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য প্রানরক্ষা হয় তার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.