তেল চুরি চক্রে গ্রেপ্তার আরোও এক পান্ডা
দি নিউজ লায়ন; রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরির তদন্তে নেমে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে আব্দুল রামিজ নামে এক দুস্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে তেল চুরির ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করল।
প্রসঙ্গত বাগনানের নাউপালার পাইপ লাইন থেকে তেল চুরির তদন্তে নেমে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গত ২৬ জুন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে সুমন বন্দ্যোপাধ্যায় এবং কুসুম প্রধান এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে রঞ্জন বাকুলীকে গ্রেপ্তার করে। পরে ২৭ জুন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে তেলের ট্যাঙ্কারের চালক সেখ সাবিরকে গ্রেপ্তার করে। ২৯ জুন তেল চুরির অভিযোগে পুলিশ বাগনান থানার ভিলেজ পুলিশ মঙ্গল ভৌমিক কে গ্রেপ্তার করে। পরে বুধবার কলকাতার রবীন্দ্রনগর থেকে অজয় সিং নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। বর্তমানে এরা সকলেই পুলিশ হেফাজতে আছে।

Post a Comment