রাজ্যে শুরু হল মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প
দি নিউজ লায়ন; বাংলার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প। রাজ্য সরকারের জনসাস্থ কারিগরি দপ্তরের অধীনে রাজ্যের ২ কোটি মানুষের কাছে জল পৌঁছে দিতে ইতিমধ্যে বরাদ্দ হয়েছে ৫৮ হাজার কোটি টাকা। সেই রকম শুক্রবার আমতা ২ নং ব্লকের উত্তর খড়িয়প পানীয় জল সরবরাহ প্রকল্পে উপভোগ তাদের বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার কাজ শুরু হল।
এদিন এই কাজের সূচনা করেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। জনসাস্থ কারিগরি দপ্তর সূত্রে খবর প্রায় ১কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পে আমতা ২ নং ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের কলবাশ এবং খড়িয়প এই দুটি মৌজায় ১৭১১ টি পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর শুধু বাড়িতে নয় এর পাশাপাশি এলাকায় থাকা বিদ্যালয়, শিশু শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র এবং পঞ্চায়েতে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর প্রতিদিন মাথা পিছু ৫৫ লিটার পানীয় জল দেওয়া হবে।
বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া প্রসঙ্গে রাজ্যের জনসাস্থ কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনে প্রতিটি বাড়িতে এই পানীয় জল পৌঁছে যাবে।এই বিষয়ে বিধায়ক সুকান্ত পাল জানান শুক্রবার ৬ টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। আগামী ২/৩ মাসের মধ্যে এলাকার সমস্ত পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে জানান সুকান্ত পাল।

Post a Comment