জমি ঘটিত বিবাদ কে কেন্দ্র করে আহত ১১ - The News Lion

জমি ঘটিত বিবাদ কে কেন্দ্র করে আহত ১১

 


দি নিউজ লায়ন;  জমি ঘটিত বিবাদ কে কেন্দ্র করে ব্যাপক মারামারি। রক্তারক্তি। আহত হলেন ১১ জন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে জয়নগর থানার রাজাপুর করাবেগ পঞ্চায়েতের ব্যাটরা এলাকায়। এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। 


আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গিয়েছে, ব্যাটরা এলাকার বাসিন্দা মহিদুল ইসলামদের সঙ্গে প্রতিবেশী জালাল মিস্ত্রীদের জমি ঘটিত বিবাদ চলছিল। এরা সম্পর্কে খুড়তুতো ভাই।


 মহিদুল ইসলামরা জমিতে বেড়াও দিয়ে দিয়েছিল। এদিন বিকালে জালাল মিস্ত্রী সহ তার পরিবারের লোকজন ওই বেড়া গিয়ে ভেঙে দেয়। এরপরেই গণ্ডগোলের সূত্রপাত। কেন বেড়া ভেঙে দেওয়া হল তা জানলে গেলে মহিদুল ইসলামের পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা বাঁধে জালাল মিস্ত্রীদের। মহিদুল ইসলামের পরিবারের অভিযোগ, লোহার রড, লাঠি নিয়ে হামলা চালায় জালাল মিস্ত্রীর লোকজন। অনেকের মাথা, হাত ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। ঘটনার তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.