বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ৬
দি নিউজ লায়ন; বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৬ জন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কোতয়ালী থানার এলাহীগঞ্জ এলাকায় মেদিনীপুর কেশপুর বাস রাস্তার মাঝে। শুক্রবার বিকেলেএকটি বালি বোঝাই ট্রাক্টর কেশপুরের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে মেদিনীপুর আসছিল একটি মারুতি। এতে চালক সহ ৬ জন ছিলেন। সকলেই গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।তাদের ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ।ঘটনাস্থল থেকে পুলিশ বালি ভর্তি ট্রাক্টার টিকে আটক করেছে ।তবে তার চালক পলাতক। কোতয়ালী থানার পুলিশ ঠিক কি কারণে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment