ডুলুং নদীতে জল বাড়ায় গোপীবল্লভপুর দুই ব্লকের প্রায় ২০ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন - The News Lion

ডুলুং নদীতে জল বাড়ায় গোপীবল্লভপুর দুই ব্লকের প্রায় ২০ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

 


দি নিউজ লায়ন;  ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার পেটবিঁধি অঞ্চলের  জুনসোলা ও খাড়বাঁধি গ্রাম পঞ্চায়েতের বালিপাল এলাকার মাঝ  দিয়ে বয়ে গিয়েছে ডুলুং নদী ।ওইএলাকায়  ডুলুং নদীর উপর দুই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য একটি সেতু রয়েছে। কিন্তু কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ায় ডুলুং  নদীর জল বাড়ছে ।যার ফলে জুনসোলা ও বালিপাল এর মাঝে থাকা পাকার সেতুটির উপর দিয়ে প্রবল স্রোতে  জল  বইছে।


 তাই ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ টি গ্রামের মানুষ ডুলুং নদীর জল বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।  ডুলুং  নদীতে জল বাড়ায় খাড়বাঁধি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর ,বাহাগেড়িয়া, বালিপাল সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের ঘুর পথে গোপীবল্লভপুর  দুই ব্লকের বিডিও অফিস বেলিয়াবেড়াতে সহ বিভিন্ন এলাকায় যেতে হয় ।তাই ওই গ্রামগুলির বাসিন্দারা ডুলুং নদীর জল বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.