দেশে প্রবল বজ্রপাতে মৃত ৬৮, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
দি নিউজ লায়ন; রাজ্যে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ। রবিবার অর্থাৎ ১১ ই জুলাই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে বাজ পড়ে মৃত্যু ৬৮ জনের, ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৭ জন। জয়পুরে একটি ওয়াচ টাওয়ারে নিজেদের সেলফি তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে শুধুমাত্র বজ্রপাতে মৃত্যু ৪১ জন, রাজস্থানী মৃত ২০ জন, এবং মধ্যপ্রদেশের মৃতের সংখ্যা ৭ জন। প্রধানমন্ত্রী এই ঘটনায় সমব্যথী হয়ে টুইটারে হিন্দি তে লিখেছেন, " রাজস্থানের কিছু এলাকায় বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা "। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Post a Comment