রথ যাত্রা উপলক্ষে মায়াপুরে এলেন পার্থ চট্টোপাধ্যায়
দি নিউজ লায়ন; এবছরও করোনা আবহের কারণে অনারাম্ভরে নদিয়ার মায়াপুর ইসকনে পালিত হলো রথযাত্রা। যদিও সকাল থেকেই সমস্ত বিধি-নিষেধ মেনে ইসকনের মন্দির চত্বরের ভেতরেই পালিত হয় রথ উৎসব। বাইরের কোনো রকম দর্শনার্থীদের ভেতরে প্রবেশ নিষিদ্ধ থাকায় দূর থেকেই জগন্নাথ সুভদ্রা বলরাম দেবকে দর্শন করে ভক্তবৃন্দরা।
প্রত্যেক বছরই এই রথযাত্রা উৎসবে সিনেমা জগতের অনেক তারকাই উপস্থিত হয় মায়াপুর ইসকনে। এবছর রথ যাত্রা উৎসবের পরিদর্শনে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন নদীয়া জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, এছাড়াও নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। রথ উৎসবের পাশাপাশি গোটা মন্দির চত্বর পরিদর্শন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও মায়াপুর ইসকনের দায়িত্বপ্রাপ্ত পূজারীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

Post a Comment