মাত্র ১০০ টাকার জন্য খুন
দি নিউজ লায়ন; আজকের দিনে যে টাকায় ভাল করে বাজার করা সম্ভব নয় সেখানে মাত্র ১০০ টাকার জন্য খুন হতে হলো রঞ্জিত সাউ কে। বিহারের বাসিন্দা রঞ্জিত বলাই দত্ত রাস্তার উপরেই থাকতেন, কখনো বা বাড়ির নিচে বা কখনো ফুটপাতেই রাত কাটাতেন তিনি।
পুলিশ সূত্রের খবর, যাদের সঙ্গে নিত্যদিন একই সঙ্গে কাজ করতেন রঞ্জিত, শনিবার রাতে সেই বন্ধু-বান্ধবের সঙ্গেই প্রথম ঝামেলা শুরু হয়, আর সেই হাতাহাতি থেকেই খুন হন রঞ্জিত সাউ।
এলাকাবাসী জানিয়েছেন, বহু বছর ধরেই এই এলাকায় ভ্যান চালান তিনি, পরিবার বলতেই তার কেউ নেই। যারা গ্রেফতার হয়েছে তারা রঞ্জিতের সঙ্গেই ভ্যান চালাতো, খাওয়া-দাওয়া, নেশা-ভান একসঙ্গে করতেন সবসময়। শনিবার রাতেই টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল বাঁধলে একজন পাশে পড়ে থাকা ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে রঞ্জিত কে।

Post a Comment