শালবনিতে বিজেপি ছেড়ে ৩২০ টি পরিবরর তৃণমূলে যোগ - The News Lion

শালবনিতে বিজেপি ছেড়ে ৩২০ টি পরিবরর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন;  রবিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা চক এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ।ওই যোগদান কর্মসূচিতে লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের  বারমেশা,  জয়পুর, আসনাবনি, লালগেড়িয়া, মাহাতোপুর, গোয়ালডাঙ্গা, মুসিনা, বাগপিছলা এলাকার ৩২০ কুড়িটি পরিবারের বিজেপির কর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিকভাবে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এবং বস্ত্র দফতরের  প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। 


এছাড়াও ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের কৃষক ক্ষেতমজুর সংগঠনের শালবনি ব্লকের সভাপতি সনত মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম মাহাতো ও কাশেম খান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো  তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।সেই সঙ্গে তিনি তাদেরকে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান ।


রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন আগামী দিনে বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েত আগামীদিনে তৃণমূল কংগ্রেস দখল করবে । সেই সঙ্গে তিনি বলেন বিজেপি শুধু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু কোনো কাজ করেনি। তাই মিথ্যা প্রতিশ্রুতির নায়ক নরেন্দ্র মোদিকে তিনি রাজনৈতিক ভাবে বিসর্জন দেওয়ার ডাক দেন। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.