মহিষে টানা গাড়ি নিয়ে প্রতিবাদে রাস্তায় তৃনমূল
দি নিউজ লায়ন; স্বাধীনতার পর হিলকার্ট রোডে ফের উঠলো মহিষাচালিত গাড়ি। তবে এবারে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিবাদের শরীক হলো মহিষে টানা গাড়ি। সওয়াড়ি হলেন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার। রবিবার দিনভর বিজেপি সরকারের পেট্রোপণ্য ও জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এভাবেই অনখা কায়দায় রাস্তায় নামে তৃনমূল।
এদিন শিলিগুড়ি শহরের জংশন থেকে মহিষচালিত গাড়ি নিয়ে শিলিগুড়ির সড়কে পদ্ম শিবিরের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় তৃনমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন স্বাধীনতার পর এই প্রথম পেট্রোলের দাম সর্বাধিক। যা আকাশ ছুঁয়েছে।এতে ফের মহিষ টানা গাড়ি, টাংয়ায় ফিরে যেতে বাধ্য হবে মানুষ।
এদিন শিলিগুড়ি জংশন সহ পাথরঘাটা, এনজেপি, আশিগর মোড় এলাকায় প্রতিবাদে রাস্তায় নামে দার্জিলিং জেলা তৃনমূল। এই একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব ও জেলা সভাপতি রঞ্জন সরকার।

Post a Comment