পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অবস্থান-বিক্ষোভে শামিল শিক্ষক সমাজ - The News Lion

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অবস্থান-বিক্ষোভে শামিল শিক্ষক সমাজ

 


দি নিউজ লায়ন; কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে এক অবস্থান-বিক্ষোভ প্রতিবাদে সরব হলেন নদীয়ার নবদ্বীপ পৌরসভার অন্তর্গত নবদ্বীপ উত্তর চক্র সহ নবদ্বীপ শহর চক্র ও নবদ্বীপ চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক সমিতির সদস্য শিক্ষক-শিক্ষিকারা। 


শহরের প্রাণকেন্দ্র রাজাবাজার সন্নিকটে মহিরাবন তলা এলাকায় অনুষ্ঠিত এই দিনের প্রতিবাদ বিক্ষোভ মঞ্চে শিক্ষক শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক তথা নবদ্বীপের রুপকার বিমান কৃষ্ণ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি গণ ও শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ। অবস্থান বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি এই দিন পথচলতি মানুষজন ও বাইক আরোহীদের থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করেন শিক্ষক-শিক্ষিকারা।


 অবিলম্বে পেট্রোল ও গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন শিক্ষক সংগঠন বলে এইদিন বিক্ষোভ মঞ্চ থেকে সরাসরি দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কে হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির শিক্ষক নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.