দার্জিলিং জেলা সভাপতি পদে বসতে চলেছেন শঙ্কর মালাকার - The News Lion

দার্জিলিং জেলা সভাপতি পদে বসতে চলেছেন শঙ্কর মালাকার

 


দি নিউজ লায়নঃ  তৃনমূলে যোগদান করেই দার্জিলিং জেলা সভাপতি হিসেবে পদে আসীন হতে চলেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। এমনই সম্ভাবনার কথা এখন জোরালো হচ্ছে শিলিগুড়ি রাজনৈতিক মহলে।  তৃনমূলের উচ্চ পর্যায়ের দলীয় সূত্র ধরে জানা গিয়েছে ইতিমধ্যেই সেই সিদ্ধান্তে শীলমোহরও পড়ে গিয়েছে। 


এনিয়ে শনিবার রাতে শিলিগুড়িতে গৌতম দেবের বাড়িতে শহরের দলীয় নেতৃত্বদের নিয়ে গোপন বৈঠক হয়। শহরের নেতাদের রাজ্যের দলীয় সিদ্ধান্তের কথা জানান তিনি। বৈঠকে উপস্থিত শিলিগুড়ি তৃণমূল নেতা জয়ন্ত কর। তিনি জানান এদিন রাতের বৈঠকে গৌতম দেব দলীয় নেতাদের বুঝিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত স্থির করে ফেলেছেন। 


দীর্ঘদিনের দার্জিলিং জেলা তথা উত্তরবঙ্গের কংগ্রেসি মেরুদন্ড শঙ্কর বাবুকে দল নিয়ে জেলার গুরুত্বপূর্ণ শীর্ষ সভাপতি পদে তাকে বসানো হবে। চেয়ারম্যান পদে থাকবেন গৌতম দেব। পাকাপাকি ভাবে আসন ছাড়তে হবে জেলা সহ-সভাপতি রঞ্জন সরকারকে। এ বিষয়ের দার্জিলিং জেলা তৃণমূলের বর্তমান সভাপতি রঞ্জন সরকার জানান এধরনের কোনো সিদ্ধান্তের বিষয়ে আমার জানা নেই। নেতৃত্বের বাড়িতে গোপন বৈঠক হয়েছে সে বিষয়েও আমি কিছুই জানিনা।


 শিলিগুড়ি মাতিগাড়া নকশালবাড়ি ব্লকের বিগত দু ই বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার।এদিকে প্রাক্তন কংগ্রেস বিধায়ক শংকর মালাকার জানান আমার সাথে এধরনের কথা কারো হয়নি। তবে বিধানসভায় নিজের কিছু কাজে গিয়েছিলাম দেখা হয়েছিল এক নেতৃত্বের সঙ্গে সেখানে সৌজন্য বিনিময় হয়। কংগ্রেস আছি কংগ্রেসী থাকবো।গৌতম দেবের সঙ্গে কলকাতা বিমানবন্দরে সাক্ষাৎ পুরোটাই কাকতালীয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.