কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হাসপাতালে তৃণমূলের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কল্যাণীর কলেজ অফ মেডিসিন এবং জে. এন. এম. হসপিটালের তৃণমূল ছাত্র পরিষদ আজ প্রতিবাদে সোচ্চার হয়। তাদের দাবি হসপিটালের সমস্ত কাযকর্ম অক্ষুণ্য রেখেই তাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ চলে।
এই করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের মুখে দুই মুঠো ভাত জোটানো দায় হয়ে পড়েছে , সেখানে স্বল্পমূল্যে যাতায়াত কেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এই সরকার ।ছাত্র পরিষদ এই প্রতিবাদ যতক্ষন না ভারত থেকে কেন্দ্রীয় সরকারের এই অরাজকতা না থামবে ততক্ষন চলতে থাকবে তাদের আন্দোলন ।

Post a Comment