সরডিহা রেলগেট এর কাছে মরণফাঁদ, হুঁশ নেই রেল কর্তৃপক্ষের
দি নিউজ লায়ন; দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা রেললাইনের খেমাশুলি সরডিহা রেলস্টেশন এর মাঝে সরডিহা রেলগেট ।ওই রেলগেট পেরিয়ে মানিকপাড়া থেকে চুবকা যাওয়া যায়। মানিকপাড়া থেকে যাওয়ার রাস্তার সরডিহা রেল গেটের কাছে রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে।যা মরণফাঁদে হিসাবে দেখছেন এলাকার বাসিন্দারা। ওই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে এবং প্রতিদিন বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রেল গেটের কাছে রাস্তার উপর বড় ধরনের গর্ত হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয় রেল কর্তৃপক্ষ কে ওই এলাকার বাসিন্দারা রাস্তার মাঝে থাকা বিশাল গর্ত টি মেরামত করার দাবি জানিয়েছেন ।তা সত্ত্বেও ওই রাস্তার গর্ত টি মেরামত করার কোন উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। যার ফলে বিপাকে পড়েছেন মানিকপাড়া থেকে চুবকা যাওয়ার রাস্তা সংলগ্ন এলাকা গুলির বাসিন্দারা।ওই গর্ত টি রেল কর্তৃপক্ষ কবে মেরামত করবে ' তা এখনো জানা যায়নি । ওই গর্ত টি মেরামত করার জন্য রেল কর্তৃপক্ষের কোন হুশ নেই বলে স্থানীয় বাসিন্দারা জানান। যার ফলে রেলগেটের সামনে বিশাল গর্ত টি পুকুরে পরিণত হয়েছে।
একটু বৃষ্টি হলে ওই গর্ত জলে ভরে যায়। যার ফলে বহু দুর্ঘটনা ঘটে ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রেলের জায়গা হওয়ায় স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে রাস্তার উপর থাকা গর্ত টি মেরামত করা সম্ভব হয়নি ।তাই রেল কর্তৃপক্ষ কে দ্রুত রাস্তার উপর থাক গর্ত টি মেরামত করার দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো রেল কর্তৃপক্ষের রাস্তাটি উপর থাকা গর্ত টি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে স্থানীয় বাসিন্দারা জানান। যার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment