এবারে যন্ত্রচালিত যানে মাসির বাড়ি যাচ্ছেন মদনমোহন
দি নিউজ লায়ন; এবারের রথযাত্রা হচ্ছে যন্ত্রচালিত, করোনা মহামারীর কারনে মদনমোহন দেবের এই অনুষ্ঠান কিছুটা হলেও অন্যভাবে হচ্ছে। এবারে যন্ত্রচালিত গাড়িতে যাবে মদনমোহনের এই রথ। পাশাপাশি এবারের রথে থাকছে ভোগের ব্যবস্থাও। যা গতবার বিরত ছিল। করোনা নামক মহামারির কারনে সাধারনের ভিড় এড়াতে ও স্বাস্থ্য বিধির উপর বিশেষ নজর দিয়ে এই রথযাত্রা করা হবে। নিদিষ্ট পথ ধরে প্রতিবার যে রথ যায়, সে পথেই এবারে এই রথ যাবে।
যেভাবে রথ যায়, দড়ি টেনে সেভাবে কি রথ কিছুটা গেলেও পরে তা যন্ত্রচালিতভাবেই যাবে, এমনটাই জানিয়েছে জেলাপ্রশাসন। সোমবার এবিষয় নিয়ে কোচবিহার মদনমোহন বাড়িতে দেবত্র ট্রাষ্ট বোর্ডের আধিকারিকদের নিয়ে এক বিশেষ বৈঠক কোচবিহারের জেলাশাসক পবন কার্ডিয়ান।
উল্লেখ্য, কোচবিহারের মহারাজার সময়কাল থেকেই এই প্রচলন হয়ে এসেছে মদন মোহনের রথযাত্রা। মদনমোহন মন্দির থেকে বড় মদনমোহন কোচবিহারের গুঞ্জবাড়িতে অবস্থিত ডাঙরাই ঠাকুরবাড়ির মন্দিরে তার মাসির বাড়িতে যান।
সেখানেই সাত দিন থাকার পরে ফিরে আসে মদনমোহন মন্দিরে নিজের বাড়িতে । ইতিহাসের দোরগড়ায় আমেরিকা, কমলার জয়েই আধুনিক পরিবারের নয়া নির্দশন দেখছে গোটা বিশ্ব কোচবিহারের রথযাত্রা মদনমোহন রথযাত্রাকে কেন্দ্র করে এই কয়েকটা দিন জমে ওঠে ধামরাই মন্দিরে মেলা। কিন্তু সেই মেলাতে করোনার জেরে গতবছরই পড়েছে কোপ। জনসমাগম এড়াতে গতবারই হাতে টানা রথে পড়েছিল কোপ। এবারেও ঠিক সেইভাবে রথ হলেও যন্ত্রচালিত পদ্ধতিতে এই রথ করা হবে বলে জানা গেছে। এছাড়াও এবারে ভোগের ব্যবস্থাও থাকছে বলে জানা গেছে।

Post a Comment