মাছ ধরতে গিয়ে খালের জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চন্দ্রেস্বর খালে বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গিয়ে খালের জলে ডুবে মৃত্যু হয়েছে নিমাই দাস (৪৫) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি দাসপুর থানার আরিট গ্রামে । জালে পা জড়ানো অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে দাসপুর থানার পুলিশ। খালে মাছ ধরার সময় অসাবধানবশত জালে পা জড়িয়ে গিয়ে তিনি ওই খালের জলে ডুবে যায় ।
স্থানীয় বাসিন্দারা প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় পুলিশের সহযোগিতায় তাকে খাল থেকে উদ্ধার করে । দাসপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ।জলে ডুবে নিমাই দাসের অকাল মৃত্যুতে তার পরিবারের লোকেরা শোকে ভেঙ্গে পড়ে ।সেই সঙ্গে ওই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment