বাস চালুর প্রথম দিনেই দুর্ভোগে নিত্যযাত্রীরা - The News Lion

বাস চালুর প্রথম দিনেই দুর্ভোগে নিত্যযাত্রীরা

 


দি নিউজ লায়ন; বুধবার বিকেলে আশঙ্কাটা তৈরি হয়েছিল। আর বৃহস্পতিবার সকালে সেই আশঙ্কাটাই সত্যি হলো। রাস্তায় সেভাব দেখা মিলল না সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসের। ফলে কেউ যেমন প্রাণের ঝুঁকি নিয়ে বাদুর ঝোলা হয়ে বাসে চড়ল, আবার কেউ গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেছে নিল প্রাইভেট গাড়ি থেকে ম্যাটাডোর।


করোনা সংক্রমণ রোধে ট্রেন চলাচলের পাশাপাশি গণপরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য প্রশাসন। যদিও করোনা সংক্রমণের হার কিছুটা কমায় রাজ্য সরকার বৃহস্পতিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলে ছাড়পত্র দিয়েছে। যদিও কিভাবে অল্প সংখ্যক যাত্রী নিয়ে বাস চালানো যাবে বা যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে তাতে কিভাবে সমস্যা মেটানো যাবে এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রাস্তায় বেসরকারি বাস কতটা নামবে সেই নিয়ম নিত্যযাত্রীরা ধোঁয়াশায় ছিল। আজ বৃহস্পতিবার সকালে সেটাই বাস্তবে পরিণত হল।


 এদিন সকাল থেকে প্রতিটি বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষন অপেক্ষা করতে দেখা যায় নিত্যযাত্রীদের। সেভাবে বাস না থাকায় চরম দূর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। নিত্যযাত্রীদের অভিযোগ দীর্ঘদিন পর বাস চালু হলেও সেভাবে বাস রাস্তায় না নামায় দূর্ভোগে পড়তে হয়েছে তাদের। অল্পসংখ্যক বাস রাস্তায় নামায় বেশিরভাগ ক্ষেত্রেই বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। একশ্রেণীর নিত্যযাত্রীর অভিযোগ প্রাণ বাঁচাতে যারা বাসে সওয়ার না হচ্ছে তাদের বেশি ভাড়া দিয়ে প্রাইভেট গাড়ি বা ম্যাটাডোরে চড়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এদিন নিত্যযাত্রীরা দাবি করেন শুধু বাস চালালে হবেনা পাশাপাশি লোকাল ট্রেন চালু না করলে এই দুর্ভোগ মিটবে না। এমনকি জিভাবে নিত্যযাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে বাসে যাতায়াত করছেন তাতে যে কোনদিন বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.