বিধান রায়ের জন্মদিন ও প্রয়ান দিবস উদযাপন - The News Lion

বিধান রায়ের জন্মদিন ও প্রয়ান দিবস উদযাপন

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার সভাকক্ষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে ঝাড়গ্রাম পৌরসভা কর্তৃপক্ষ।প্রয়াত বিধান রায়ের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায় সহ পৌরসভার অন্যান্য আধিকারিক গন। সেই সঙ্গে  ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম  পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায় বলেন বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে বাংলার প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী কৃতি চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও প্রয়ান দিবস পালন করা হয়। তিনি বলেন ডাক্তার বিধান রায় এমন একজন কৃতি মানুষ ছিলেন যাকে শুধু বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ সারাজীবন মনে রাখবেন। তিনি ছিলেন বাংলার একজন রূপকার ।তাই বাংলা জুড়ে তাকে তার জন্মদিন ও প্রয়াণ দিবস সরকারি-বেসরকারিভাবে বৃহস্পতিবার পালন করা হয়। করোনা  পরিস্থিতির জন্য রাজ্য সরকারের বিভিন্ন বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার পৌরসভার সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল  বলে পৌর প্রশাসক প্রশান্ত রায় জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.