জুলাইয়ের মধ্যেই শিলিগুড়িতে দুটি ডিএস অক্সিজেন প্ল্যান্টের কাজ সম্পন্ন করতে উদ্যোগ - The News Lion

জুলাইয়ের মধ্যেই শিলিগুড়িতে দুটি ডিএস অক্সিজেন প্ল্যান্টের কাজ সম্পন্ন করতে উদ্যোগ

 


দি নিউজ লায়ন; তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় তৈরি স্বাস্থ্য দপ্তর। জুলাইয়ের মধ্যেই শিলিগুড়িতে দুটি পিএসএ অক্সিজেন প্ল্যান্টের কাজ সম্পন্ন করতে উদ্যোগ।শুক্রবার  উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের জন্য জায়গা পর্যবেক্ষণ করেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুশান্ত রায়। তিনি জানান উত্তরবঙ্গের মোট নয়টি জায়গায় অক্সিজেন প্ল্যান্ট এর জন্য জায়গা পরিদর্শন করে চিহ্নিত করা হয়েছে। অক্সিজেন প্ল্যান্টের জন্য  শিলিগুড়ি জেলা হাসপাতালে দুটি জায়গা পরিদর্শন করা হয়েছে। 


শিলিগুড়ি জেলা হাসপাতালে ৫০০লিটার/মিনিট ক্ষমতাসম্পন্ন একটি অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে। এটি মূলত প্রদান করছে করছে একটি শিল্পসংগঠন। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়ে গিয়েছে। সিভিল ও ইলেকট্রিকের কাজ রয়েছে। সিলিন্ডার এলে ২-৩দিন সময় লাগবে তা স্থাপনে। খুব দ্রুত এখানে ২০০০ লিটার/মিনিট ক্ষমতাসম্পন্ন এই অক্সিজেন প্ল্যান্ট বসতে চলেছে। ডিআরডিও ফান্ডে কাজ হচ্ছে।এরপর পরবর্তীতে অক্সিজেনের নিয়ে আর কোনো সমস্যা হবেনা। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আরো একটি লিকুইড মেডিকেল অক্সিজেন তৈরী হচ্ছে। তিনি বলেন ২ সপ্তাহের মধ্যেই প্ল্যান্টের কাজ শেষের টার্গেট স্থির করা হয়েছে। 


জুলাই মাসের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করে এগোচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার বিষয়টি মাথায় রেখেই সম্পূর্ণ ভাবে আগস্টের মাঝামাঝি সময়তেই জেলায় স্বাস্থ্য  পরিকাঠামো প্রস্তুত করতে হবে। রাজ্যের তরফে কড়া নির্দেশ রয়েছে দেশের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো কতটা কি এগোবে তা আমাদের জানা নেই তবে রাজ্যের জেলায় জেলায় দ্রুত তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় স্বাস্থ্য কাঠামোকে প্রস্তুত রাখতে হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক জানান মেডিকেলে নিজস্ব অক্সিজেন প্লান্ট হলে যে প্রচুর অক্সিজেন সিলিন্ডার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রোগীদের জন্য রয়েছে তা সেভাবে আর প্রয়োজন পড়বে না। অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডারগুলি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র বেসরকারি হাসপাতালে প্রয়োজন হবে তাদেরকে সরবরাহ করা হবে। এতে শহরজুড়ে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ও অক্সিজেনের সমস্যা মিটতে চলেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.