সাঁকরাইল চোলাই মদে তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার ১ - The News Lion

সাঁকরাইল চোলাই মদে তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;  ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক জুড়ে চোলাই মদের কারবার রুখতে ফের একবার সক্রিয় হল সাঁকরাইল থানার পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে চারটি চোলাই ঠেক সাফল্যের সঙ্গে ভাঙ্গার পর একজনকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। সাঁকরাইল থানার পুলিশ সাঁকরাইল ব্লক এর খুদমরাই অঞ্চলের বনকাটি গ্রামে হানা দিয়ে  বেআইনিভাবে তৈরি চারটি চোলাই মদের ঠেক ভেঙ্গে গুড়িয়ে দেয় ।


সেই সঙ্গে বেশ কয়েকস লিটার চোলাই মদ মাটিতে ফেলে নষ্ট করে দেন এবং চোলাই মদ তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এছাড়াও চোলাই মদ তৈরির অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম তোতা হাঁসদা। ধৃতকে শুক্রবার ঝাড়গ্ৰাম আদালতে তোলা হয় বলে জানা গেছে। চোলাই কারবার রুখতে সাঁকরাইল থানার পুলিশের এই ধারাবাহিক অভিযানে খুশি স্থানীয় মানুষজন। 


সাঁকরাইল ব্লক এর বেশ কয়েকটি গ্রামে বেআইনিভাবে চোলাই মদ তৈরি করে রমরমা ব্যবসা করছেন বেশ কয়েকজন। যার ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি সেইসব এলাকায় অশান্তি লেগেই রয়েছে। বিষয়টি নজরে আসার পর সাঁকরাইল থানার পুলিশ বেআইনিভাবে তৈরি করা চোলাই মদের ঠেক গুলি ভেঙে নষ্ট করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। সাঁকরাইল থানার পুলিশের এই উদ্যোগে খুশি ওই এলাকার বাসিন্দারা। তবে তাদের আশঙ্কা ফের ওই চোলাই মদ ব্যবসায়ীরা এলাকায় চোলাই মদের ভাটি তৈরি করে মদের ব্যবসা করতে পারে। তাই পুলিশকে নিয়মিত নজরদারি করার জন্য এলাকার বাসিন্দারা আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.