পেন্সিল তৈরির ব্যবসার নামে কয়েক কোটি টাকার প্রতারণা - The News Lion

পেন্সিল তৈরির ব্যবসার নামে কয়েক কোটি টাকার প্রতারণা

 


দি নিউজ লায়ন; শিলিগুড়িতে পেন্সিল তৈরির ব্যবসার নামে কয়েক কোটি টাকার প্রতারণা করে চম্পট গুজরাটের কোম্পানি।সংস্থার দপ্তরে তালা ঝুলিয়ে লাপাতা কোম্পানীর মালিক ও কর্মী। ৬-৭কোটি টাকার অভিযোগ শিলিগুড়ি শহরে বেশ কয়েক মাস যাবত হিন্দুস্থান উদ্যোগ কর্পোরেশন নামে একটি সংস্থা খুলে তা থেকে ২০,০০০হাজার টাকার পেন্সিল বানানোর যন্ত্র ৮০,০০০হাজার টাকায় বিক্রয় করা হয়। তাদের কাছে পেন্সিল তৈরিএ সামগ্রীও কিনতে হতো গ্রাহকদের। সেই  প্রতি পেন্সিল বাবদ ৭৫পয়সা করে দেওয়ার কথা গ্রাহকদের জানায় কোম্পানী। কিছুদিন সে মত টাকাও দেওয়া হয় গ্রাহকদের। তবে বৃহস্পতিবার পেন্সিল বাবদ টাকা নিতে গিয়ে গ্রাহকেরা  দেখেন ১৫নাম্বার ওয়ার্ডে সংস্থার অফিসে তালা ঝুলছে। 


কর্মী ও মালিকপক্ষ এর বারংবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন গ্রাহকেরা। প্রতারিত রঞ্জিত সরকার জানান  ১৫দিন অন্তর পেন্সিল তৈরি করে এনে সংস্থাকে জমা দিতে হতো তার পরিবর্তে নির্দিষ্ট ধার্যমূল্য দিত তারা। সেমত গত ৩০শে জুন সংস্থার তরফে টাকা প্রদানের কথা ছিল। গত ১জুলাই এসে দেখি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। কর্মী মালিক কারো সঙ্গে কোন ভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন বিগত অক্টোবর নাগাদ গুজরাট থেকে আসা এই সংস্থা শিলিগুড়িতে তাদের কারবার শুরু করে। দুই দফায় সংস্থার দপ্তরের বদল করে ভিন্ন ঠিকানায় যান তারা।


 প্রায় ৪০০মানুষ এই সংস্থার খপ্পরে পড়ে। সাধারণ মানুষেরা লকডাউন এর সময় উপার্জনের রাস্তা খুঁজে পেয়ে কোম্পানির কাছে যন্ত্র কিনে ব্যবসা শুরু করে। এই তারই সুযোগ নিয়ে প্রতারণা জাল ফেলায় সংস্থাটি। রঞ্জিত বাবু জানান প্রায় ১,৫০,০০০ টাকা প্রতারণার শিকার হয়েছেন তিনি। শনিবার পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। তার মতো কয়েকশো মানুষ এই প্রতারণা চক্রে পা দিয়েছে। সব মিলে প্রায় ৬-৭কোটি টাকা শিলিগুড়ি শহর থেকে উঠিয়ে চম্পট দিয়েছে সংস্থা বলে জানাচ্ছেন অপর গ্রাহক দেবব্রত চক্রবর্তী। তিনি এক সপ্তাহ আগে ৮৬,০০০ টাকা দিয়ে যন্ত্র কিনেছেন। পুরো টাকাটাই জলে গেলো। কোনো কুল খুঁজে পাচ্ছি না বলে জানান তিনি। কর্মীদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। 


এই প্রতারণা সংস্থার  বিরুদ্ধে যৌথ মঞ্চ করে বিক্ষোভে সামিল হওয়ার কথা জানাচ্ছেন গ্রাহকেরা। কিভাবে একটি ভিন রাজ্যের সংস্থা শিলিগুড়ি শহরে এসে ট্রেড লাইসেন্স পেয়ে ব্যবসা শুরু করলো? কোনোরকম খোঁজখবর নিলো তৎকালীন শিলিগুড়ি পুরো নিগমের বাম বোর্ড বলে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রাহকেরা। এই বিষয়ে শিলিগুড়ি বর্তমান প্রশাসক বোর্ড  জানায় কিভাবে কোনরকম খোঁজখবর ছাড়াই একটি বাইরের রাজ্যের সংস্থাকে ট্রেড লাইসেন্স দেওয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.