নন্দীগ্রামে ভাজপায় ভাঙ্গন
দি নিউজ লায়ন; এবার নন্দীগ্রামে ভাজপায় ভাঙন। রবিবার নন্দীগ্রামের- ১ ব্লকের হরিপুর অঞ্চলের প্রায় প্রায় ৩৬০ জন বিজেপি নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূল সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে নন্দীগ্রামের আরও দশটি অঞ্চল থেকে বিজেপির বহু নেতাকর্মী তৃণমূলে যোগদান করতে চলেছেন। উল্লেখযোগ্যভাবে রবিবার যারা তৃণমূলে যোগদান করেন যাদের মধ্যে অনেকেই বিজেপির সাংগঠনিক পদে ছিলেন।
বিজেপি ছাড়াও এদিন সিপিএম ও সিপিআই থেকে দুইজন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সিপিআইয়ের প্রাক্তন এলসিএম বাদল দুয়ারি ও সিপিএমের শিক্ষক সংগঠনের নেতা প্রদীপ জানা তৃণমূলে যোগদান করেন। বিশেষ উল্লেখযোগ্য ভাবে এদিন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির মহিলা সভানেত্রী অনিন্দিতা জানা ও বিজেপির আর্মি সেলের নেতা শুভাশিস জানা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন সকলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন নন্দীগ্রাম- ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস।
তবে বিজেপি এই ধরনের যোগদানে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি এনারা নামে বিজেপি ছিলেন, ভোটের সময় সিপিএমের হয়ে ভোট প্রচার করেছেন এরা। তাই দল আগের থেকে বরং আরও শক্তিশালী হয়েছে। নন্দীগ্রাম- ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস বলেন, "এইসকল বিজেপি নেতা কর্মীরা বিজেপিতে থেকে বীতশ্রদ্ধ হয়ে এবং বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে তৃণমূলে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করলেন আজ। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকান্ড যুক্ত হতে চেয়েছেন তাই যোগদান করেছেন।"
--

Post a Comment