এক হাজার বিজেপি নেতা কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

এক হাজার বিজেপি নেতা কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনের পর থেকে দলীয় নেতারা তাদের পাশে দাঁড়াচ্ছে না। ফোন করলেও ফোন ধরছেনা। নির্বাচন মিটতেই দলীয় নেতারা তাদের থেকে মুখ ফিরিয়েছে। তারা গ্রামছাড়া থাকলেও তাদের গ্রামে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি দলীয় নেতারা। উল্টে যার বিরুদ্ধে এলাকায় প্রচার করেছিলাম সেই তৃণমূল বিধায়ক আমাদের পাশে দাঁড়িয়েছে। 


আর সেই কারণেই আজ আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। রবিবার বিকেলে উদয়নারায়নপুরের পাঁচারুল অঞ্চলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তৃণমূলে যোগ দিতে এসে এই কথা বলেন বিজেপি নেতা কর্মীরা। এদিন পাঁচারুল অঞ্চলের ২০০ জন ঘরছাড়া সহ বিভিন্ন বুথের ১০০০ জন বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়নারায়নপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কোঅডিনেটর সমীর পাঁজা।


বিধানসভা নির্বাচনের পর থেকেই হাওড়া গ্রামীণ জেলার বিজেপি নেতৃত্ব ঘর ছাড়া তাদের দলীয় কর্মীদের ঘরে ফেরানোর জন্য সোচ্চার হয়েছিল। এই নিয়ে বিভিন্ন থানায় ডেপুটেশন দিয়েছিল বিজেপি নেতারা। যদিও উদয়নারায়ণপুরের বিজেপি নেতা কর্মীদের অভিযোগ ছিল জেলা নেতৃত্ব তাদের ঘরে ফেরানোর কোন উদ্যোগ নিচ্ছে না। এমনকি ফোন করলেও ফোন ধরছেনা। যদিও এইসব বিজেপি কর্মীরা ঘরে ফেরার জন্য উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজার সঙ্গে যোগাযোগ করে। আর এরপর ২৮ মে সিংটি অঞ্চলের ৩০০ বিজেপি পরিবার,১১ জুন খিলা অঞ্চলের ২০০ বিজেপি পরিবার এবং রবিবার পাঁচারুল  অঞ্চলের ১০০০ বিজেপি পরিবার তৃণমূলে যোগ দিল।


এদিন দলে যোগ দেওয়া প্রসঙ্গে বিধায়ক সমীর পাঁজা জানান এইসব বিজেপি কর্মীরা ঘর ফেরার পর স্বেচ্ছায় তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আজ ওদের দলে নেওয়া হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.