কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল পুরুলিয়ার বান্দোয়ানে - The News Lion

কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল পুরুলিয়ার বান্দোয়ানে

 


দি নিউজ লায়ন; পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে সাধারন মানুষের কাছে পৌছাতে বিধানসভার কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল পুরুলিয়ার বান্দোয়ানে। রবিবার দুপুরে বান্দোয়ানের নতুন দুর্গা মন্দিরের পাশেই ওই কার্যালয় খোলা হয়। এদিন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্যদের স্বাধীন দ্বায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু।


 উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য তথা জেলা তৃনমূলের সভাপতি গুরুপদ টুডু, জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতিমা সোরেন, বিধায়ক রাজীব লোচন সোরেন সহ অন্যান্যরা।এদিন বিধানসভার বিধায়কের কার্যালয়ের কাজ কর্মও শুরু হয়েছে।এদিন জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন,আজকে বিধায়কের কার্যালয় বান্দোয়ান থেকে শুরু হলো। আগামী দিনেও প্রত্যেকটি ব্লকে সাধারন মানুষজনের সমস্যার কথা শুনতে জেলার প্রত্যেকটি বিধানসভা কার্যালয় খোলা হবে।


পঞ্চায়েতের কাজকর্ম আগামী দিনে আরো বেশি করে সাধারন মানুষজনের কাছে পৌছানোই এই প্রয়াস। সেই লক্ষ্য নিয়ে বিধায়কের কার্যলয়ের চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।এদিন বিধায়ক রাজীব লোচন সোরেন বলেন, দলীয় কার্যালয় রয়েছে। অনেক সময় দলীয় কার্যালয়ে সবাই পৌছাতে পারতো না। তাই যাতে সর্বস্তরের মানুষজন এসে সমস্যার কথা জানাতে পারে তার জন্য আলাদা ভাবে কার্যালয় খোলা হল। বিভিন্ন ব্লক, অঞ্চল ও বুথ স্তরের মানুষজনের জন্য আলাদা ক্ষেত্রের প্রয়োজন ছিল। আগামী দিনে কেন্দ্রীয় কার্যলয়ের পাশাপাশি বরাবাজার ও বোরোতেও একটি কার্যালয় খোলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.