রাষ্ট্রায়ত্ত ব্যাংক চুরি করতে এসে ব্যর্থ হয়ে ফিরতে হলো চোরেদের. তদন্তে পুলিশ
দি নিউজ লায়ন; রাষ্ট্রায়ত্ত ব্যাংক চুরি করতে এসে ব্যর্থ হয়ে ফিরতে হলো চোরেদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত লছমাপুরে। লছমাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের উপরে রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। শনিবার রাতে চোরেদের দল ব্যাংক চুরি করার উদ্দেশ্যে ব্যাংকের দরজা গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢুকে ছিল।
কিন্তু ভেতরের লকার ভাঙতে না পারায় ব্যর্থ হয়ে সিসিটিভির হার্ডডিক্স চুরি করে পালিয়েছে। রবিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে লছমা পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নান্টু দোলই। সেই সঙ্গে ওই ব্যাংকের ম্যানেজার ও অন্যান্য কর্মীরা ব্যাংকে আসেন। জানানো হয় খড়গপুর লোকাল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর লোকাল থানার পুলিশ।
ব্যাংক এর দিকে লাগানো ওই গ্রাম পঞ্চায়েতের দুটি সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছে পঞ্চায়েত প্রধান নান্টু দোলই ।তিনি পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তবে ব্যাংকের লকার খুলতে না পারায় ব্যাংকের টাকা ও সোনার গহনা দুষ্কৃতীরা চুরি করতে পারেনি বলে ব্যাংক এর ম্যানেজার জানান । তবে ওই ব্যাংকে কোন নিরাপত্তারক্ষী ছিল না ।তাই স্থানীয় বাসিন্দারা ওই ব্যাংকে নিরাপত্তা রক্ষী মোতায়েন করার দাবি জানান।

Post a Comment