তুফানগঞ্জে ভাজপায় ভাঙ্গন - The News Lion

তুফানগঞ্জে ভাজপায় ভাঙ্গন

 


দি নিউজ লায়ন;   কোচবিহারের তুফানগঞ্জে ভাজপায় ভাঙ্গন। রবিবার তুফানগঞ্জ ২ নং ব্লকের বক্সীরহাট শাখা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়।ওই মঞ্চে ২০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের হাত ধরে।


 মাত্র 57 ভোটের ব্যবধানে দিনহাটায় বিজেপির হাতে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। কিন্তু বিজেপি প্রার্থী তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করার সাথে সাথেই বিজেপি থেকে দলবদল এর হিড়িক পড়েছে দিনহাটা তে। ইতিমধ্যেই মাথাভাঙ্গা, এবং মেখলিগঞ্জ বিধানসভায় বিজেপি শূন্য হতে শুরু করেছে। কোচবিহার উত্তর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্র বিধায়ক দের বিরুদ্ধে একাধিক পক্ষপাতিত্বমূলক অভিযোগ এনে দল ত্যাগ করেছেন পুরাতন অনেক বিজেপি কর্মী।


এই প্রসঙ্গে পার্থ প্রতিম রায় বলেন- আকাশকুসুম ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিছু সময়ের জন্য মানুষের সঙ্গ পাওয়া যায় তা স্থায়িত্ব লাভ করে না। সাম্প্রদায়িকতার রাজনীতি করে বেশিদিন মানুষের মনে স্থান পাওয়া যায় না পাশাপাশি বিজেপি নেতৃত্বরা উত্তরবঙ্গ ভাগ নিয়ে যে নিকৃষ্ট চক্রান্ত করছেন তার বিরুদ্ধে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের যোগদান করতে চাইছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.