ডাক্তার দেখাতে যাোয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু রোগীর
দি নিউজ লায়ন; চিকিৎসার জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে আসার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির । রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের চাণক বাসস্টপ সংলগ্ন ৩৪নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম বাসন্তী মণ্ডল(৪৬)। বাড়ি চাণক গ্রামে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাণকের বাসিন্দা ওই সাগরদিঘি হাসপাতালে যাওয়ার জন্য বাস ধরতে বাড়ি থেকে বেরিয়ে বাসস্টপের দিকে যাচ্ছিলেন। সেইসময় বহরমপুরের দিক থেকে আসা মোড়গ্রামগামী একটি দশচাকা লরি পিছন থেকে ধাক্কা মারলে গুরুতরভাবে জখম হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে বহরমপুরে রেফার করা হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই লরি নিয়ে চালক পলাতক। লরি ও চালকের খোঁজ চলছে।

Post a Comment