"বিজেপি করলেই হতে হবে মুসলমান বিদ্বেষী" এই অভিযোগ তুলে 300 কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; রাজ্যজুড়ে তৃণমূলের ভালো ফল হলেও, নদীয়ায় বিশেষত দক্ষিণ সাংগঠনিক জেলায় ফল খারাপ হয়েছে। উত্তরে ভালো ফল করলেও হরিণঘাটা বিধানসভায় বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু তাকে জেতানোর কারিগররাই আজ উল্টো পথে হাঁটছেন । হরিণঘাটা মণ্ডল কমিটির সম্পাদক দীপঙ্কর চৌধুরী জানান , আজ শুধু শহরের 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের 300 জন বিজেপি কর্মী, বুথ সভাপতি, এবং যুব মোর্চার এর যোগদান হলো।
অল্পদিনের মধ্যেই জাগুলিতে আরো একটি বড়সড় যোগদানের আয়োজন করছি। নগরউখড়া তে সি পি আই এম, আই এস এফ, এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা হয়েছে , তারা প্রত্যেকেই আমার সাথে সহমত বিজেপি করলে, কট্টর হিন্দুত্ববাদী হতে হবে, শুধু তাই নয় মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বিরুদ্ধাচরণ করতে হবে। ছোট থেকে বড় হয়েছি সকল জাতির মানুষ, তাদের সঙ্গে হানাহানি করতে পারবোনা, তাই এই যোগদান। সকলেই স্রোতের দিকে চলতে ভালোবাসে, তবুও জেতানো দল বিজেপি ছেড়ে হারানো দল তৃণমূলে এসেছি !
তৃণমূল নেতৃত্ব জানান, যোগ্যতা অনুযায়ী সম্মান পাবে তৃণমূলে, অস্বীকার করা যায় না সারা রাজ্যে ভালো ফল করলেও হরিণঘাটায় হেরে ছিলাম আমরা! যারা জেতানো এবং হারানোর ক্ষমতা রাখে তাদের পাশে মানুষ থাকে তাদেরকে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা দিয়েছেন, আমরা সেই দলের আঞ্চলিক নেতৃত্ব হিসেবে জায়গা দেবো অবশ্যই।

Post a Comment