দিনহাটায় ভাজপায় ভাঙন অব্যাহত
দি নিউজ লায়ন; দিনহাটায় ভাজপায় ভাঙন অব্যাহত। রবিবার বিজেপি এবং ওই দলের শাখা সংগঠন থেকে তিন শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলো। শহরের হেমন্ত বসু কর্নারে বিজেপি ও যুব সংগঠনের এই কর্মীসমর্থকরা ছাড়াও মহিলা সংগঠনের কর্মীরা তৃণমূলে যোগদান করেন। বিজেপি দলের এই কর্মীসমর্থকরা তৃণমূলে যোগ দিলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ।
এদিন দলবদলের সভায় উপস্থিত ছিলেন দলের দিনহাটা শহর ব্লক সহ-সভাপতি গৌরীশংকর মাহেশ্বরী, যুব তৃনমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য সহ অনেকেই ।
তৃণমূলে যোগ দেওয়ার পর কর্মীরা অনেকেই জানান, বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক জয়ী হওয়ার পর তাদের সাথে কোনরকম আলোচনা না করে সাত দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।
রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলেও দিনরাত তারা পরিশ্রম করে দিনহাটা কেন্দ্রে নিশীথ প্রামানিক কে জয়ী করেন। এরপর রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসলেও দিনহাটা কেন্দ্রের দলীয় বিধায়ক পদত্যাগ করতেই তারা অভিভাবকহীন হয়ে পড়েন। তাই তারা উদয়ন গুহ কে অভিভাবক হিসেবে পেয়ে এবং মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূলে যোগদান করেন। উদয়ন গুহ বলেন,"এ দিন দিনহাটা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার তিন শতাধিক বিজেপি, যুব মোর্চা ও মহিলা সংগঠনের কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল। দলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই লড়াই করব। "

Post a Comment