২১ কেজি গাঁজা সমেত গ্রেপ্তার ২ - The News Lion

২১ কেজি গাঁজা সমেত গ্রেপ্তার ২

 


দি নিউজ লায়ন;   গাঁজা পাচারের সময় উলুবেড়িয়া থানার পুলিশ চেঙ্গাইল থেকে দুই গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ।ধৃতেরা হল বাউড়িয়ার বাসিন্দা সেখ মাজেদ আলি ও চেঙ্গাইলের বাসিন্দা পিরু মহম্মদ। ধৃতদের কাছ থেকে পুলিশ আনুমানিক ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে। ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক মাজেদ আলিকে ৬ দিনের পুলিশ হেফাজত এবং পিরু মহম্মদকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


জানা গেছে ভীন রাজ্যে কাজ করার সময় মাজেদ আলির সঙ্গে গাঁজা পাচারকারীদের সঙ্গে পরিচয় হয়। এরপর লকডাউনে মাজেদ বাউড়িয়ায় ফিরে আসার পরেই গাঁজা পাচারের কাজ শুরু করে। সেইরকম বৃহস্পতিবার গাজা পাচারের সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.