ডক্টরস ডে তে রক্ত দিলেন চিকিৎসকরা
দি নিউজ লায়ন; যাদের জন্য দিনটি পালন তারা নিজেরাই রক্তদান করে সমাজের বুকে নতুন বার্তা দিল। বৃহস্পতিবার ডক্টরস ডে উপলক্ষে এক রক্তদান শিবিরে উলুবেড়িয়া সেবাব্রত হাসপাতালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং সেবাব্রত হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্ত দিলেন চিকিৎসকরা। এদিনের এই রক্তদান শিবিরে চিকিৎসক ছাড়াও ৫০ জন স্বাস্থ্যকর্মী রক্তদান করেন।
জন্ম ও মৃত্যুদিন এক। চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী স্বনামধন্য চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের কৃতিত্বকে সম্মান জানাতে ১৯৯১ সাল থেকে প্রতিবছর এই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। এদিন সেবাব্রত হাসপাতালে অন্যদের মধ্যে রক্তদান করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উলুবেড়িয শাখার সম্পাদিকা ডাঃ অনুরাধা ঘোষ, ডাঃ গীতা মুকুটি। এদিন হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন সম্পর্কে সেবাব্রত হাসপাতালের কর্ণধার দীপক দাস জানান শুধু এই বছর নয় প্রতিবছর এই দিনটিকে স্মরনীয় করে রাখতে আমরা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এই বছরেও তার ব্যাতিক্রম হয়নি। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস।
অন্যদিকে দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন আমতা ২ নং ব্লকের জয়পুরের অমরাগোড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে এক অনুষ্ঠানে চিকিৎসক ও করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দেন আমতার বিধায়ক সুকান্ত পাল। অপরদিকে বাগনান কেন্দ্র কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যেগে বাগনানের খালোড় কমিউনিটি হলে ডক্টরস ডে উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন,বাগনান কেন্দ্র কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বোস।

Post a Comment