গড়বেতায় তৃণমূলের অবস্থান-বিক্ষোভ
দি নিউজ লায়ন; রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে রাজ্যের প্রত্যেকটি জেলায় চলছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন।শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নতুন হাটতলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গড়বেতা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো ব্লক তৃণমূল নেতৃত্ব।
এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। এছাড়া ও উপস্থিত ছিলেন গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, গড়বেতা এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফারুক মোহাম্মদ, যুবনেতা মৃন্ময় শুকুল সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা।
এদিন জেলা পরিষদের সভাধিপতি তথা গড়বেতার নবনির্বাচিত বিধায়িকা উত্তরা সিংহ হাজরা বলেন যে হারে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে সাধারণ মানুষ বিপর্যস্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি দলের পক্ষ থেকে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ বলেন যেভাবে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছে তাতে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে ছোট গাড়ি থেকে বড় গাড়ি এবং দু:স্থ পরিবারগুলিকে।আমরা সাধারন মানুষকে আহবান করছি বিজেপি পরিচালিত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হওয়ার জন্য।

Post a Comment