মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রীকান্ত মাহাতো অভিনব প্রতিবাদ
দি নিউজ লায়ন; শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা তে কাঁড়ার গাড়িতে চড়ে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ।রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ শনিবার ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের শালবনি ব্লকের সভাপতি সনত মাহাতো সহ আরো অনেকে।
দি নিউজ লায়ন; শনিবার পিড়াকাটায় একটি পেট্রোল পাম্পের সামনে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস ।কাঁড়ার গাড়িতে চড়ে ওই এলাকায় প্রতিবাদ মিছিল করে পেট্রোল পাম্পের সামনে বক্তব্য রাখেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি তার ভাষণে বলেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন মানুষ এখন ভুলে গিয়েছে ।কিভাবে বেঁচে থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছেন দেশের সাধারণ মানুষ। যেভাবে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা দুরূহ হয়ে উঠছে।
তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের সরকার, গরিবের সরকার নয়। তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়লেও কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কেন্দ্রের বিজেপি সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করছে। তাই কেন্দ্রের বিজেপি সরকারের কাজ কর্মের বিরুদ্ধে তিনি ধিক্কার জানান। সেই তিনি সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন। তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Post a Comment