দলীয় কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মানস ভুঁইয়া - The News Lion

দলীয় কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়ন;  সবং বিধানসভা কেন্দ্রের পিংলা ব্লকের তিনটি অঞ্চল পাঁচ নম্বর মালিগ্রাম, নয় নম্বর বাকনাবাড় ও দশ নম্বর জলচকের  গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও অঞ্চল কমিটির সদস্য দের কে নিয়ে জলচক বালিকা বিদ্যালয়ে শনিবার দলীয় আলোচনা সভার  আয়োজন করা হয়েছিল ।যেখানে এই তিনটি অঞ্চলের নেতৃত্ব ,কর্মীরা, প্রধান ,পঞ্চায়েত সদস্য,পঞ্চায়েত সমিতির সদস্যরা রাজ্য সরকারের মন্ত্রী ডাক্তার  মানস ভুঁইয়া কে সংবর্ধনা  জানায়।


 বুথ ভিত্তিক রাজনৈতিক আলোচনা সভায় রাজের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বক্তব্য রাখতে গিয়ে বর্তমান কেন্দ্রে বিজেপি সরকার  এর জনবিরোধী নীতিগুলির সমালোচনা করেন এবং বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে  আন্দোলন এর ডাক দিয়েছে, সেই পেট্রোল ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে । এখন থেকে সমস্ত বুথের এবং আঞ্চলিক নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের মানুষের কাছে গিয়ে তাদের পাশে  দাঁড়াতে হবে ,তাদের কথা শুনতে হবে। এবং মমতা ব্যানার্জির সরকারি পরিকল্পনাগুলি কতটা তাদের কাছে পৌঁছেছে তার খোঁজখবর নিতে হবে। 


মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শুনতে হবে ।মানুষ পাশে থাকলে আমরা নেতা ,বিধায়ক, মন্ত্রী হতে পারব। তাই তিনি দলীয় কর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানান। আলোচনায় মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া সহ উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি , পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন মাইতি,  কর্মাধ্যক্ষ চণ্ডীচরণ সামন্ত, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  শেখ আবু কালাম বক্স, বিধায়ক প্রতিনিধি বাদল চন্দ্র বেরা, জেলা পরিষদ সদস্য রফিজুল ইসলাম ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.