বর্ধমানে তরুনীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন; তরুনীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হলো। যদিও তরুনীর পরিচয় জানা যায় নি। স্থানীয় সূত্রে জানা যায়, জমির আলপথের পাশে তরুণীর অর্ধদগ্ধ মৃতদেহটি পড়ে ছিল। বর্ধমান শহররের মালিপাড়া এলাকা থেকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতদেহের পাশ থেকে কয়েকটি দেশলাই বাক্স, তেলের জার উদ্ধার হয়েছে। স্থানীয় ভাবে অভিযোগ উঠেছে, তরুণীকে ধর্ষণের পর বাইরে থেকে এনে তাকে পুড়িয়ে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার-এর নেতৃত্বে বিশাল বাহিনী পৌঁছয়। শুরু হয়েছে তদন্ত। মৃত তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।
বর্ধমানের রথতলা উদয়পল্লির মালিপাড়া এলাকা। দামোদরের বাঁধ সংলগ্ন এলাকা এটি। বৃহস্পতিবার সকালে কেউ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। কেউ আবার নিজের জমিতে যাচ্ছিলেন চাষের কাজে। সেখানে আলপথের পাশেই প্রথমে পোড়া দেহটি চোখে পড়ে এক বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কল্যাণ সিংহরায়, ডিএসপি (সদর) শৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। তরুণীর আনুমানিক বয়স ১৮ বছর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানতে তৎপর পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Post a Comment