আজই বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার ইতালিয়ান রেসিপি চিকেন পাই - The News Lion

আজই বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার ইতালিয়ান রেসিপি চিকেন পাই

 


দি নিউজ লায়ন;  

উপকরণ  

তিন কাপ পাস্তা  

দুই টেবিল চামচ অলিভ অয়েল  

দুই টেবিল চামচ মাখন  

তিন কাপ দুধ  

৫০০ গ্রাম হাড়ছাড়া মুরগি  

চার কোয়া বড় রসুন  

এক টেবিল চামচ টমেটো পিউরি 

তিন টেবিল চামচ ময়দা  

কাপের চার ভাগের তিন ভাগ পনির ঝুরি  

পরিমাণমতো গোলমরিচের গুঁড়ো  

স্বাদমতো লবণ  

 এক চা চামচ মরিচের গুঁড়ো  

আধ কেজি পালং শাক  


প্রণালি  

প্রথমে একটি কড়াইয়ে অলিভ অয়েল দিয়ে তাতে চিকেনগুলো ঢেলে একে একে লবণ, ছ্যাঁচা রসুন, লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে রেখে দিন। এবার হোয়াইট সস তৈরির জন্য আরেকটি পাত্রে মাখন দিয়ে তাতে ময়দা ও দুধ দিয়ে ভালোভাবে নেড়ে ঘন করে নিন। এরপর এতে সামান্য লবণ দিয়ে একটি পাত্রে তুলে রাখুন।  


একটি ওভেন প্রুফ ডিশে সামান্য মাখন মাখিয়ে এতে একে একে ফ্রায়েড চিকেন, পালং শাক, পাস্তা, হোয়াইট সস এবং পনির ঝুরির লেয়ার করে দিয়ে দিন। এবার ডিশটি প্রি-হিটেড ওভেনে দিয়ে ২০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০ মিনিট বেক করে নিন। ৩০ মিনিট পর পরিবেশন করুন মজাদার ইতালিয়ান রেসিপি চিকেন পাই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.